প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত মুজিববর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ইউআরপি বিভাগ ও রানার আপ দল আইপিই বিভাগের হাতে শিরোপা তুলেন দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।
এর আগে দুপুরে আইপিই বিভাগ বনাম ইউআরপি বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আইপিই বিভাগ প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আইপিই বিভাগ প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। আইপিই বিভাগের দেওয়া ১১১ রানের টার্গেট এর জবাবে ইউআরপি বিভাগ ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ আয়োজক কমিটির সভাপতি ও পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মোঃ জগলুল সাদত, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান রিপন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ প্রমুখ।