সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

‘ককটেল থেরাপি’ দেয়া হলো করোনা আক্রান্ত সৌরভকে

Paris
Update : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। সোমবার রাতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দুই দিন ধরে সৌরভ জ¦র-সর্দিতে ভুগছিলেন। এর পরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর তিনি আইসোলেশনে চলে যান। চিকিৎসকদের বরাত দিয়ে ‘এই সময়’ জানিয়েছে, সৌরভকে ‘মোনোকোলান অ্যান্টিবডি ককটেল’ দেওয়া হয়েছিল।

বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। ৪৯ বছর বয়সী সাবেক খ্যাতিমান এই অধিনায়কের শরীরে আপাতত করোনার মৃদু উপসর্গ আছে। ইতোমধ্যে তাঁর রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওমিক্রন ভেরিয়েন্টে তিনি আক্রান্ত হয়েছেন কি না, সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। সৌরভের ওপর নজর রাখার জন্য তিন চিকিৎসকের একটি মেডিক্য়াল বোর্ড গঠন করা হয়েছে। সম্প্রতি বেশ কয়েক বার বিদেশ সফরে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি।

এমনকি তাঁকে মুম্বাইতেও বেশ কয়েক বার যেতে হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে সৌরভ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাড়িতে জিম করার সময়ই তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ পাওয়া যায়। প্রথমে দুবার এনজিওপ্লাস্টির পর মাত্র ২০ দিনের মধ্যে ফের তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই সময় বাকি একটি এনজিওপ্লাস্টি করিয়ে নেওয়া হয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris