প্রেস বিজ্ঞপ্তি : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু ক্রিকেট লীগে গত রোববার ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিশে ১৬৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে খেলতে নামে বিসিবি তারা কোন উইকেট না হারিয়ে দিন শেসে ৭১ রান করে। গতকাল সোববার বিসিবি ২য় দিনে ১ম ইনিংশে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩১০ রান।
বিসিবির তানজিদ ২০৬ বলে ৯১, জুনাইদ সিদ্দিকী ৮৫ বলে ৩৭,মাহিদুল ইসলাম ৯৭ বলে ৪৮,শরিফুল্লাহ ৮৯ বলে ৪৯ ও শফিকুল ইসলাম ৪৫বলে ২৩ রান করেন। বাকীরা ১ এর ঘওে থেকেই ফিওে যায়। ইসলামী ব্যাংকের ইফরান হোসেন ৫৬ রানে ৫টি. ইাইম হাসান ১০০ রানে ২টি ও তারভীর ইসলাম ৮৭ রানে ৩টি করে উইকেট নেন। ২য় ইনিংশে ইসলামী ব্যাংক ব্যাট করতে নেমে ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে দিন শেষে ১৭ রান সংগ্রহ করে। ইমরুল কায়েশ ১৩ বলে ১ ও আশরাফুল ১৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকে। ফলে তারা ১২৭ রানে লিড করছে।