সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নওহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Paris
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার নওহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নওহাটা পৌরসভার আয়োজনে গতকাল সোমবার সকালে নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। এসময় নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ টুর্নামেন্টের উদ্বোধন করে। উদ্বোধনকালে পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ নওহাটা মাঠে পৌরবাসীর মিলন মেলা হয়েছে। বঙ্গবন্ধু ক্রীড়ামোদী মানুষ ছিলেন। তাই ‘বঙ্গবন্ধু নিজেও ফুটবল খেলতেন’।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ১নং প্যানেল মেয়র আজিজুল হক, ২নং প্যানেল মেয়র দিদার হোসেন ভূলু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ পারভেজ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪,৫,৬ নং ওয়ার্ড রেশভানু বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের রাশেদা বেগম, নওহাটা পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক মো আব্দুল মান্নান। উল্লেখ্য, টুর্নামেন্টে নওহাটা পৌরসভার ৯টি ওয়ার্ডের ও ১টি পৌরসভাসহ মোট ১০টি দল অংশ গ্ৰহণ করে। আগামী ২৮ ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ড ০-৩ গোলে ৪নং ওয়ার্ডকে হারিয়ে বিজয়ী হয়।


আরোও অন্যান্য খবর
Paris