সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ফেডারেশন কাপে অংশগ্রহণ না করায় নিষিদ্ধ দুই দল

Paris
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ফেডারেশন কাপের চলতি আসরে অংশগ্রহণ না করায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে আগামী মৌসুমে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই সঙ্গে উভয় দলকে ৫ লাখ টাকা করে জরিমানাও গুনতে হচ্ছে। এবারের ফেডারেশন কাপে অংশগ্রহণ না করায় তাদের উপর এই শাস্তি আরোপ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। সোমবার ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশন কাপের উদ্বোধনী দিন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিজেদের ম্যাচে অংশ নেয়নি।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী রেফারিজ ও ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে। বসুন্ধরা কিংস এবং বারিধারাকে এই টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করেছে বলে গণ্য করেছে ডিসিপ্লিনারি কমিটি। গ্রুপের অবশিষ্ট ম্যাচেও তাদের অন্য প্রতিপক্ষকে একই ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে। পাঁচ লাখ টাকা জরিমানার পরেও বাফুফে কার্যনির্বাহী কমিটি টুর্নামেন্টের ক্ষতিপূরণ হিসেবে আরও আর্থিক জরিমানা ধার্য করতে পারবে এই দুই দলের উপর।

ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে দিতে হবে। নির্দিষ্ট সময়ে জরিমানা প্রদান না করলে ডিসিপ্লিনারি কমিটি পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করবে। বারিধারা ও বসুন্ধরার মতো মুক্তিযোদ্ধা সংসদ খেলায় অংশ নেয়নি। তাদের শাস্তিও একই হওয়ার কথা। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের বিপরীতে আপিল করার সুযোগ রয়েছে।

সবশেষ স্বাধীনতা কাপে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে অংশ নিয়ে চোটাক্রান্ত হন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ, তারিক কাজী ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ। চোটের এই শঙ্কা থেকেই ফেডারেশন কাপে অংশ নেওয়া থেকে বিরত থাকে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাব। যে কারণে সোমবার তাদের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।


আরোও অন্যান্য খবর
Paris