সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অধ্যাপক শহিদুল রাবির সিন্ডিকেট সদস্য হলেন

Paris
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচনে জয়ী হয়েছেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম। গতকাল সোমবার বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রাবি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম। এর আগে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এতে ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হন হলুদ প্যানেলের প্রার্থী ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহিদুল আলম।

অপরদিকে সাদা প্যানেলের প্রার্থী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান প্রতিদ্বদ্বিতা করেন। তিনি মোট ৩৮৭ ভোট পান। নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য বলেন, আমি নির্বাচনে জয়ী হয়ে অত্যন্ত আনন্দিত। আমাকে যোগ্য প্রার্থী বিবেচনা করে ভোট দিয়েছেন সেজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো প্রশাসনের নিজেদের মত পরিচালনা করায় আজ র‌্যাংকিংয়ে আমরা পিছিয়ে পড়েছি। বরাবরই আমি বিশ্ববিদ্যালয়ের এমন দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব।


আরোও অন্যান্য খবর
Paris