৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এনসিটিবি ও চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান ওএসডি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ৬:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
এনসিটিবি ও চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান ওএসডি
বিজ্ঞাপন

এফএনএস : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে প্রেষণ প্রত্যাহার করে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক নরায়ণ চন্দ্র সাহাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি হিসেবে পদায়ন করা হয়।

একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রসায়ন বিভাগের অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তীকেও প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়। পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর কারিকুলাম বিশেষজ্ঞ সমাজ বিজ্ঞান বিভগের অধ্যাপক ড. সালমা জোহরার প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন