সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন ফুটবলার

Paris
Update : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

এফএনএস : আলজেরিয়ার ফুটবলে শোকের ছায়া নেমে এলো শনিবার। ওরানে দ্বিতীয় বিভাগের একটি ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন সোফিয়ানে লওকার নামের এক আলজেরিয়ান ফুটবলার। একটি স্থানীয় নিউজ আউটলেট এক প্রতিবেদনে এই খবর জানায়। সংবাদ সংস্থা এপিএস বলছে, ২৮ বছর বয়সী লওকার মৌলোউদিয়া সাইদার জার্সিতে লিগ ২- এর ম্যাচ খেলছিলেন। এএসএম ওরানের বিপক্ষে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নিজ দলের গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগে তার। প্রাথমিক চিকিৎসার পর লওকার আবার মাঠে নামেন।

কিন্তু ১০ মিনিট পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসকরা জানান, হৃদরোগে মারা গেছেন ক্লাবটির অধিনায়ক। দুই দলের কাছে যখন লওকারের মৃত্যুর খবর পৌঁছায়, তখন তারা ম্যাচ বাতিল করে। তার আকস্মিক মৃত্যুতে সতীর্থরা যেমন ভেঙে পড়েছিলেন, প্রতিপক্ষ দলেরও খেলোয়াড়রাও তা মেনে নিতে পারেননি। বেশ কিছু ভিডিওতে তাদের কাঁদতে দেখা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris