সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অনূর্ধ্ব-১৪ বয়স ভিত্তিক ক্রিকেটের বাছাইপর্বে মাঠে ডাবলু সরকার

Paris
Update : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার বেলা ২ টায় সি এ্যান্ড বি মোড় কালেক্টর এর মাঠে অনূর্ধ্ব-১৪ বয়স ভিত্তিক ক্রিকেট রাজশাহী জেলা দলের বাছাই চূড়ান্ত পর্বে খেলোয়াড়বৃন্দ ও তাদের অভিভাবকগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল নক্ষত্র এগিয়ে যাও।

ভালো খেললে ভালো কিছু করতে পারবা, তোমরা মন খারাপ করবা না, যারা যারা বাছাইপর্বে বাদ যাবে তারা পরবর্তীতে পুনরায় আবার সুযোগ পাবে, তোমাদের বয়স এখনো আছে। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হাসিনুর রহমান টিংকু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান রাসেল ডিভিশনাল কোচ সানু, তারেখ, নুরু প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris