সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কুয়েতকে উড়িয়ে যুবা টাইগারদের বিশাল জয়

Paris
Update : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বাংলাদেশের দেওয়া বিশাল রানের লক্ষ্যে খেলতে নেবে কুয়েতের শুরুটা মোটেও ভালো হয়নি। শুরু থেকেই উইকেট হারিয়ে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কুয়েত। পঞ্চম ওভারে দলীয় ৫ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুশফিক হাসান। এরপর একে একে উইকেট হারাতে থাকে কুয়েত। শেষপর্যন্ত ২৫.৩ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুইজন। এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ার আপ্রাণ চেষ্টা করা ওপেনার মিত ভভসার ৭৭ বলে ৪৩ রান করেন। ২৭ বলে ১১ রান করেন মির্জা আহমেদ।

২২২ রানের জয়ে সেমিফাইনালও প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের যুবারা। এই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল শিকার করেন তিনটি উইকেট। এ ছাড়া এস এম মেহরব হোসেন ও অধিনায়ক রাকিবুল হাসান দুটি করে এবং মুশফিক হাসান ও নাইমুর রহমান নয়ন একটি করে উইকেট শিকার করেন। এরআগে, টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম ১১৯ বলের মোকাবেলায় করেন ১১২ রান, হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা। মাহফিজুলের শতকের দিনে ঝড়ো ইনিংস খেলেন এস এম মেহরব হোসেন। ২৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন তিনি। এছাড়া অন্যান্যের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন। কুয়েতের পক্ষে আবদুল শফিক তিনটি এবং মোহাম্মদ উমর ও হেনরি থমাস দুটি করে উইকেট শিকার করেন।


আরোও অন্যান্য খবর
Paris