সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

যারা এলেন বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটিতে

Paris
Update : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

এফএনএস : অবশেষে গঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন স্ট্যান্ডিং কমিটি। নতুন কমিটির চেয়ারম্যান পদ অপরিবর্তিত থাকলেও বেশ কয়েকটি পদে পরিবর্তন এসেছে। পরিচালনা পর্ষদের নির্বাচনের প্রায় দুই মাস পর স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। তবে যে পদটি নিয়ে গত কদিন ধরেই নানান কথা ভাসছিল সেটিই সত্যি হলো শেষ পর্যন্ত। দীর্ঘ আট বছরের পুরনো দায়িত্ব ছেড়েছেন আকরাম খান, যে দায়িত্ব উঠেছে মিডিয়া বিভাগের চেয়ারম্যান পদে থাকা জালাল ইউনুসের কাধে। নতুন কমিটি এই নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ওয়ার্কিং কমিটি যা ছিল তাই।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স চেয়ারম্যান তানভির আহমেদ টিটো, ভাইস চেয়ারম্যান জালাল ভাই থাকছে। আগের কমিটিতে গেম ডেভেলপমেন্ট খালেদ মাহমুদ সুজন ছিলেন, এই পদে চেয়ারম্যান করা হয়েছে ফাহিম সিনহাকে। হাই পারফরম্যান্স ইউনিটে নাইমুর রহমান দুর্জয় চেয়ারম্যান। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান করা হয়েছে আকরাম খানকে। পরিবর্তন এসেছে টুর্নামেন্ট কমিটিতেও। চেয়ারম্যান করা হয়েছে আহমেদ সাজ্জাদুল ববিকে। একসঙ্গে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম ছিলেন নতুন কমিটিতে তিনিই আছেন।

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে আকরাম খানকে। নতুন করে বাংলা টাইগার্স নামে একটি দল করা হচ্ছে, যে দলে থাকবেন জাতীয় দল থেকে ঝরে পড়া খেলোয়াড়েরা। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কাজী এনাম আহমেদকে। এইজ গ্রুপ মানে স্কুল ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে ওবেদ নিজামকে। আম্পায়ারস কমিটিতে নতুন নির্বাচিত হওয়া ইফতেখার আহমেদ মিঠুকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সিসিডিএমের দায়িত্ব এবার দেওয়া হয়েছে সালাউদ্দিন চৌধুরীকে, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ও বিপিএল গভার্নিং কাউন্সিল শেখ সোহেল।


আরোও অন্যান্য খবর
Paris