সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ড্রেসিংরুম আগে ঠিক করতে চান জালাল ইউনুস

Paris
Update : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

এফএনএস : অবশেষে গঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন স্ট্যান্ডিং কমিটি। নতুন কমিটির চেয়ারম্যান পদ অপরিবর্তিত থাকলেও বেশ কয়েকটি পদে পরিবর্তন এসেছে। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়, আকরাম খানের ক্রিকেট অপারেশন্স থেকে সরে যাওয়া ও জালাল ইউনুসকে এই দায়িত্ব দেওয়া। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জালাল ইউনুস। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি। দায়িত্ব হাতে নিয়েই জাতীয় দলে স্বস্তির পরিবেশ ফেরাতে চান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘অপারেশন্সের প্রথম কাজ জাতীয় দলকে নিয়ে। আমি জাতীয় দলের ড্রেসিংরুমে হেলদি পরিবেশ দেখতে চাই। ওটাই আমার লক্ষ্য।’ তিনি আরও বলেন, ড্রেসিংরুমে টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে যদি হেলদি পরিবেশ আসে সেটাই হবে সঠিক ট্র্যাক। হেলদি পরিবেশের জন্য ক্রিকেটের স্বার্থে যে পদক্ষেপ নেওয়া যায়, সেটা আমি নেব। কিন্তু অনেক সময় হয় যে পরিস্থিতিটা অনুকূলে থাকে না। তাই এখন আমি শুধু সঠিক দিকে আনার চেষ্টা করব।’


আরোও অন্যান্য খবর
Paris