সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় নবাগত দুই পুলিশ কনস্টেবলকে ওসি’র শুভেচ্ছা

Paris
Update : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় দুই কনস্টেবলকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। সম্প্রতি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে। এতে নিয়োগ পাওয়া বাগমারা উপজেলার দুইজন পুলিশ কনস্টেবল প্রশিক্ষণে যাওয়ার আগে গত শুক্রবার রাতে সৌজন্য সাক্ষাত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। থানায় সৌজন্য সাক্ষাত করতে গেলে দুই কনস্টেবলকে থানার ওসির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্ত দুই কনস্টেবলের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছী গ্রামের মোহাম্মদ মিন্টু রহমানের ছেলে খাইরুল ইসলাম এবং সোনাডাঙ্গা ইউনিয়নের ভরট্ট গ্রামের সাইদুর রহমানের ছেলে সামীউর রহমান। জানাগেছে আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে যাবেন প্রশিক্ষণের জন্য। এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আফজাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই রিপন কুমারসহ অফিসারগণ। আগামী দিনগুলোতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। চাকুরীর মাধ্যমে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে সে কামনাও করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris