সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

অবশেষে হাসপাতাল ছাড়লেন পেলে

Paris
Update : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

এফএনএস : কোলনে টিউমারে আক্রান্ত ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার তিনি বাসায় ফিরেছেন। কোলনে টিউমার থাকার কারণে তাকে কেমোথেরাপি নিতে হয়েছে। দুই সপ্তাহ ধরে তিনি সাও পাওলোর এক হাসপাতালে ভর্তি ছিলেন এই কিংবদন্তি। ৮১ বছরের এই সাবেক ফুটবলার আপাতত সুস্থ আছেন বলে জানা গেছে। গত ৪ সেপ্টেম্বর তার দেহে অস্ত্রোপচার করা হয়েছিল। এক মাস হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছিলেন। কেমো নেওয়ার জন্য ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

শরীর খারাপ হওয়ায় পেলেকে এখন আর জনসমক্ষে এখন আর দেখা যায় না। ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলা শুরু করেন পেলে। তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০) আছে তার দখলে। ১৯৭৭ সালে অবসর নেওয়ার আগে হাজারের উপর গোল করেছেন পেলে। গত ৯ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছিলেন। টানা দুই সপ্তাহ পর ছাড়া পেলেন পেলে।


আরোও অন্যান্য খবর
Paris