সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

চাকরি দেয়ার নামে প্রতারণা

Paris
Update : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

এফএনএস : চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ঢাকার সাভারে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই নারীসহ চার জনকে আটক ও ২০ জনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা। গতকাল সোমবার সকালে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বিষয়টি জানান।

আটক চারজন হলেন- শাহারা বানু (৩৫), মশিউর রাহমান (২১), রবিউল ইসলাম রবি (২১) ও সাবিনা ইয়াসমিন (১৮)। র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে সাভারের আনন্দপুর এলাকায় প্রজন্ম ফোর্স লিমিটেড নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে ওই চার জনকে আটক করা হয়। সেই সঙ্গে ২০ জনকে উদ্ধার করা হয়।

এ ছাড়া বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, আটকদের মামলা দিয়ে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris