স্টাফ রিপোর্টার : নগরীতে ই-কমার্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কো-অর্ডিনেটর আব্দুল কাহার।
উল্লেখ্য, বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-ক্যাবের আয়োজনে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ‘ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো’ প্রকল্পের উদ্যোগে ই-কমার্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।