সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

রাবিতে আন্তঃবিভাগীয় বিজয়ী খেলোয়াড়দের পুরষ্কার দিলো ইসলামিক স্টাডিজ বিভাগ

Paris
Update : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্ত:বিভাগীয় বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করেছে ইসলামিক স্টাডিজ বিভাগ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্ত্বে ডিন্স কমপ্লেক্স কনফারেন্স রুমে এ পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক শাহ্ মোখ্তার আহমদের সঞ্চালনায়, কলা অনুষদের ডিন অধ্যাপক ড.ফজলুল হক বলেন, আজকের এই অনুষ্ঠান অত্যান্ত চমকপ্রদ একটি অনুষ্ঠান। আন্ত:বিভাগীয় খেলায় ৩টি চ্যাম্পিয়ন ও ৩টি রানার্স-আপ অর্জন খুবই আনন্দের বিষয়। যা কলা অনুষদের জন্য অত্যান্ত গর্বের। বিশেষ করে ইসলামিক স্টাডিজ, আরবি, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ মেধায়, মননশীলতায়, এক্সট্রা কারিকুলামে কৃতিত্বের স্বাক্ষর রাখে। তার অন্যতম দৃষ্টান্ত ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতি চাম্পিয়ন খেলোয়াড়রা।

এসময় আরও উপস্থিত ছিলেন, আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড.নিজাম উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.বেলাল হোসেন, অধ্যাপক শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. আবুল বশার মোহাম্মদ সরোয়ার আলম, ড. হাফিজুর রহমাসহ প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।


আরোও অন্যান্য খবর
Paris