৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক ওডিআই দল

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১, ২:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক ওডিআই দল
বিজ্ঞাপন

এফএনএস : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। সোমবার বিসিবিতে দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার, টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, কোচ রাসেল ডমিঙ্গো এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দল গঠনের এই সভায় অংশ নেন। কোচ এবং অধিনায়ক এই সভায় ভার্চুয়ালি যোগ দেন।

বাংলাদেশের ২৪ সদস্যের ওয়ানডে’র প্রাথমিক দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন; মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে তিন ওয়ানডে এবং দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ জানুয়ারি সফরের প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রাথমিক দল দু’ভাগে ভাগ হয়ে দুটি প্রস্তুতিমুলক ওয়ানডে ম্যাচ খেলবে। ১৪ ও ১৬ জানুয়ারি এই দুটি প্রস্ততি ম্যাচ শেষে পরদিন ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন