সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

করোনা পজিটিভ হওয়ায় দেশে ফিরতে পারেননি এই সাঁতারু

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

এফএনএস : সংযুক্ত আরব আমিরাতে ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর হয়ে গেলো। বাংলাদেশ থেকে চার সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দুঃসংবাদ শুনতে হয়েছে। সোনিয়া খাতুন করোনা পজিটিভ হয়েছেন। বর্তমানে এই সাঁতারু মধ্যপ্রাচ্যের দেশটিতে কোয়ারেন্টিনে আছেন। বিশ্ব সাঁতারে অংশগ্রহণ শেষে বাংলাদেশের তিন সাঁতারু জুয়েল আহমেদ, আসিফ রেজা ও সোনিয়া আক্তার এরইমধ্যে ঢাকায় ফিরেছেন। করোনা পজিটিভ থাকায় সোনিয়া খাতুন দলের সঙ্গে ফিরতে পারেননি। বর্তমানে আবুধাবিতে কোয়ারেন্টিনে আছেন তিনি।

শুধু বাংলাদেশের এই সাঁতারু নন, সেখানে সিঙ্গাপুরসহ অন্য দেশের আরও কয়েকজন সাঁতারু করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিন করছেন। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফবলেছেন, ‘বাংলাদেশের সোনিয়া খাতুন করোনা পজিটিভ হয়ে আবুধাবিতে কোয়ারেন্টিনে আছেন। বাকিরা চলে এসেছেন। তবে করোনা পজিটিভ হলেও সোনিয়া ভালো আছেন।’


আরোও অন্যান্য খবর
Paris