সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

অনুশীলনে ফিরে স্বস্তি বোধ করছেন মুমিনুলরা

Paris
Update : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : নিউজিল্যান্ডে অনুশীলনেরই অনুমতি মিলছিল না বাংলাদেশের। করোনা-শঙ্কা কাটিয়ে ওঠায় অবশেষে তার সুযোগ মিলেছে। পাক্কা ১১ দিন পর ব্যাট-বল নিয়ে নিজেদের ঝালিয়ে নিতে পেরেছেন ক্রিকেটাররা। হাঁপিয়ে উঠা পরিস্থিতি থেকে মুক্তি মেলায় ক্রিকেটাররাও দারুণ স্বস্তি বোধ করছেন। নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে লিংকন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। মাঠে আসতে পেরে শিষ্যদের উচ্ছ্বসিত হওয়ার খবর জানিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘বাইরে বের হতে পারার অনুভূতি অসাধারণ। ১১ দিন হোটেল বন্দি থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য।

ছেলেরা রৌদ্রজ্জ্বল একটি দিনে মাঠে আসতে পেরে খুব খুশি।’ অনুশীলনের শুরুতে মুমিনুল-মুশফিকরা ওয়ার্মআপে গা গরম করে নেন। এরপর ব্যাটিং অনুশীলন করেছেন নেটে। টেস্ট অধিনায়ক থ্রোয়ারের মাধ্যমে ব্যাটিং সেরেছেন। আর লিটনকে বোলিং করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মুশফিকুর রহিমকে আলাদা নেটে ব্যাটিং করতে দেখা গেছে। তবে টানা রুম-বন্দি থাকায় ক্রিকেটারদের কিছুটা জড়তা থাকার কথা। সে কারণে ছন্দে ফিরতে কিছুটা সময়ও লাগবে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ, ‘আগামী দুই-তিন দিন পুরো দমে অনুশীলন হবে ব্যাটিং-বোলিংয়ের।

তাওরাঙ্গা গিয়ে টেস্টের আগে আমরা ৬ দিন অনুশীলনের সুযোগ পাবো। আশা করি, টেস্টে নামার আগে সবাই ছন্দে ফিরতে পারবে, যেমন ইনটেনসিটি দরকার তা নিশ্চিত করতে পারবে।’ প্রসঙ্গত, নিউজিল্যান্ডে বছরের শুরুতে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তখন ১৪ দিন কোয়ারেন্টিন করতে হয়েছিল। এবার স্বাগতিক বোর্ডের সঙ্গে আলোচনা সেরে কোয়ারেন্টিনের মেয়াদ করা হয় সাত দিন।

কিন্তু বাংলাদেশ ক্যাম্পে করোনাভাইরাস হানা দেওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছিল। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছিল, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত মুমিনুলরা কোনও ধরনের অনুশীলন করতে পারবে না বাংলাদেশ। নতুন পরীক্ষায় দলের সবাই করোনা নেগেটিভ হওয়াতেই গতকাল সোমবার মাঠে ফেরার সুযোগ পেয়েছিলেন ক্রিকেটাররা।


আরোও অন্যান্য খবর
Paris