৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৫ কর্মকর্তা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ৯:১০ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
পদোন্নতি পেয়ে সচিব হলেন ৫ কর্মকর্তা
বিজ্ঞাপন

এফএনএস : সচিব পদে পদোন্নতি পেয়েছেন প্রশাসনের পাঁচজন কর্মকর্তা। একই সঙ্গে আরও ছয়জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব এবং জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আবদুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির পদোন্নতির পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী। পদোন্নতির পর তাকে রাজউকেই চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বাদল পদোন্নতির পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব নিয়োগ পেয়েছেন।

পদোন্নতি পেয়ে পরিদর্শক হলেন ৪৯ এসআই : বাংলাদেশ পুলিশের ৪৯ জন উপ-পরিদর্শককে (এসআই-নিরস্ত্র) পদোন্নতি দিয়ে পরিদর্শক (ইন্সপেক্টর) করা হয়েছে। গত রোববার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই পদোন্নতির তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৮ নভেম্বর পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২২ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন