সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

রিজওয়ানের কাছে শেখার জন্য তর সইছেনা সারাহ’র

Paris
Update : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বিশ্ব ক্রিকেটে এখন আলোচিত নাম মোহাম্মদ রিজওয়ান। শেষ হতে যাওয়া ২০২১ সালটা তার স্বপ্নের মতো কেটেছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছেন। করেছেন এক ক্যালেন্ডার ইয়ারে একমাত্র ব্যাটার হিসেবে এক হাজারের অধিক রানের রেকর্ড। গড়ও প্রায় ৭৪ করে। তাইতো দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানি এই উইকেটকিপার ব্যাটার ডাক পেয়েছেন ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ কাউন্টি চ্যাম্পিয়নশিপে। তাকে দলে ভিড়িয়েছে সাসেক্স ক্রিকেট। এই দলের হয়ে আসন্ন কাউন্টি চ্যাম্পিয়নশিপের টি-টোয়েন্টি ব্লাস্টে মাঠ মাতাবেন মোহাম্মদ রিজওয়ান।

জানা গেছে, পুরো আসরেই খেলতে দেখা যাবে তাকে। অন্যদিকে, সাসেক্সের নারী দলের হয়ে খেলছেন সারাহ টেইলর। ইংল্যান্ড দলের সাবেক এই তারকা নারী ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও নিয়মিত ঘরোয়া লিগ খেলে যাচ্ছেন। সাসেক্সে রিজওয়ানকে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনিও। এক টুইট বার্তায় সারাহ টেইলর বলেন, ‘রিজওয়ানের কাছ থেকে শেখার জন্য তর সইছে না, এটা সাসেক্সের সেরা চুক্তি।’


আরোও অন্যান্য খবর
Paris