সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

গ্রুপ পর্বের সেরা হিসেবে নির্বাচিত মেসির গোল

Paris
Update : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : শেষ হয়ে গেছে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা। এরইমধ্যে নির্ধারিত হয়ে গেছে শেষ ষোলো বা নকআউট পর্বে কে কার বিপক্ষে খেলবে। আর তাতে বেশ কঠিন প্রতিপক্ষ পাচ্ছে পিএসজি। তাদের লড়তে হবে এই মৌসুমে সব টুর্নামেন্টে দুর্দান্ত খেলা স্প্যানিশ জয়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এদিকে, গ্রুপ পর্বের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিওনেল মেসির গোলটি। এটি মোট ২২ শতাংশ ভোট পেয়েছে। প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগের ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল পিএসজি। মেসির গোলটিতে এসিস্ট করেন এমবাপ্পে।

তালিকায় থাকা বাকি সেরা ৯ গোলস্কোরার হলেন- লিভারপুলের থিয়াগো আলসানটারা (১৪ শতাংশ ভোট), বায়ার্নের রবার্ট লেওয়ানডোস্কি (১৩ শতাংশ), অ্যালেক্স টেলেস (১২ শতাংশ), ভিনিসিয়াস জুনিয়র (১০ শতাংশ), মার্কো অ্যাসেনসিও (১০ শতাংশ), সেভাস্তিয়েন থিল (৮ শতাংশ), মেসন গ্রিনউড (৭ শতাংশ), এডামা ট্রাওরে (৩ শতাংশ) ও লুকাস নেমেচা ভোট পেয়েছেন ১ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris