সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

শিবগঞ্জে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

Paris
Update : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় শাহাবাজপুর দল ৩২-২৭ পয়েন্টে মোবারকপুরকে, মনাকষা দল ৩৫-২৮ পয়েন্টে শ্যামপুরকে,

ধাইনগর দল ৫০-৪২ পয়েন্টে বিনোদপুরকে, কানসাট দল ৪৭-২৫ পয়েন্টে দাইপুখুরিয়াকে, ছত্রাজিতপুর দল ২৩-২২ পয়েন্টে ঘোড়াপাখিয়াকে ও চককীর্তি দল ৩৬-৩০ পয়েন্টে দূলর্ভপুরকে হারায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেনসহ অন্যরা। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ই ডিসেম্বর।


আরোও অন্যান্য খবর
Paris