সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

নগরীর প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা

Paris
Update : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসনের অর্থায়নে প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর কালেক্টরেট মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয়। প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি মো. মোজাম্মেল হক।

এসময় নিত্য পরিবেশন করেন রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয় এর কাজল। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থা, দুর্গাপুর বুদ্ধি এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, হাই কেয়ার স্কুল ও হেয়ারিং সেন্টার, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, হ্যান্ডিক্যাপ্টড চিলড্রেন হোম অংশগ্রহণ করেছে।


আরোও অন্যান্য খবর
Paris