স্পোর্টস রিপোর্টার : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে গতকাল রোববার থেকে বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ৪ দিনের খেলা শুরু হয়েছে। টসে হেরে ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম দিনে ব্যাট করতে নেমে ৮৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬০ রান কওে ১ম ইনিংশ শেষ করে ।
দলের পক্ষে ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস ৯৩ বলে ৪৬, সাহাদৎ হোসেন ৬৯ বলে ৩০, রাজাউর রহমান ৫৯ বলে ৩০ ও এনামুল হক ৪৯ বলে ২৪ রান করেন। বিসিবি সাউথ জোনের পক্ষে নাসুম আহমেদ ৯৬ রানে ৫ ও মেহেদী হাসান ৮১ রানে ৫টি করে উইকেট নেন। জবাবে বিসিবি সাউথ জোন দিন শেসে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ২ ওভাওে ৩ রান সংগহ করে।