সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

এমসিসি-টি-২০ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন রাজশাহী ঈগলস

Paris
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

স্পোর্টস রিপোর্টার : পদ্মা ওয়ারিয়াসকে হারিয়ে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয় অপরাজিত রাজশাহী ঈগলস। ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী আয়োজনে মাষ্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি-টি-২০) টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে রাজশাহী ঈগলস। ফাইনালে তারা শক্তিশালী পদ্মা ওয়ারিয়াসকে ৬ উইকেটে পরাজিত করে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী ঈগলস এর অধিনায়ক ফারুক। ব্যাট করতে নেমে পদ্মা ওয়ারিয়ার্স নিদ্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬০ রান করে। দলের পক্ষে টনি ৪৫ ও শাহীন এবং গোলাম ১৬ রান করেন। ঈগলস এর শাইদ ১২ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।

১৬১ রানে লক্ষে ব্যাট করতে এসে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে জয়ের লক্ষে পৌছে যায় রাজশাহী ঈগলস। ফলে গত বছরে এমসিসি খেলতে আসা ওনার সাদির দলটি প্রথম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে তাদের ২য় আসরেই। দলের পক্ষে হীরা অপরাজিত ৪৬ ও টনি ৪০ রান করেন। পদ্মা ওয়ারিয়াসের ইকবাল ও মিষ্টার ১টি করে উইকেট লাভ করেন। রাজশাহী ঈগলস এর হীরা ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্ণামেন্টের সর্বোচ্চ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন।

এছাড়াও একি দলের রাশেল সর্বোচ্চ রান সংগ্রহ করে সেরা ব্যাটার নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রাসিক মেয়ার এএইচএম খায়রুজ্জামান লিটন ও আকিজ গ্রুপের ডিরেক্টর শেখ জামিলউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী সভাপতি খালেদ মাসুদ পাইলট এবং টুর্ণামেন্ট কমিটির আহবায়ক শেখ মামুন ডলারসহ এফসিআর এর নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris