সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবলে গোদাগাড়ী চ্যাম্পিয়ন

Paris
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

স্পোর্টস রিপোর্টার : জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল শনিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে গোদাগাড়ী ২-১ গোলে মোহনপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে শান্ত ও রাহুপ ১টি করে খেলার প্রথমার্ধে গোল করেন। দিত্বীয়াধের খেলা শুরু হলে খেলার শেষ মুহুর্র্তে প্যানাল্টি পেয়ে মোহনপুরের শান্ত ১টি গোল পরিশোধ করেন। সর্বোচ্চ গোলদাতা হয়েছে গোদাগাড়ীর রাহুপ ও সেরা খেলোয়াড় হয়েছেন ছোটন। সেরা ভেন্যুর পুরস্কার পেয়েছেন বাঘা উপজেলা ক্রীড়া সংস্থা।

খেলা শেষে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমাযুন কবীর। এর আগে তিনি বলেন এই খেলাধুলা হওয়ার কারনে ছেলেরা আজ মাদকমুক্ত ও অপসোক্তি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এছাড়াও তিনি খেলোয়াড়দের নিয়মিত অনুশিলন করার আহবান জানান ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জিয়াউল হক, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রুনা লাইলা, জেলা হহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা রহমান শিশির, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী, ও সকল উপজেলার সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা ইউএনওগনসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris