সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি পাওয়া গেলো ভারতে

Paris
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার চুরি হওয়া ‘উব্লো’ ঘড়িটি উদ্ধার হলো ভারতের আসাম রাজ্যে। দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে গতকাল শনিবার সকালে ঘড়িটি উদ্ধার করে রাজ্য পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ওয়াজিদ হোসেন নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর আগে ঘড়িটি দুবাই থেকে চুরি হয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শনিবার টুইট বার্তায় বলেন, ওই যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার ঘড়িটি উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তি সম্প্রতি দুবাই থেকে ভারতে ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতেই তাকে আটক করা হয়। ২০২০ সালের নভেম্বরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ম্যারাডোনার। জীবিত অবস্থায় তার হাতে দুইটি ঘড়ি দেখা যেত। এই ঘড়ি তার পছন্দের তালিকায় ছিল বলে ধারণা করা হয়। ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের সময় দুটি উব্লো বিগ ব্যাং ঘড়ি পড়তে দেখা যায় তাকে। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে তিনি প্রায় একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। ১৯৯৭ সালে ফুটবলকে বিদায় জানান এই কিংবদন্তী ফুটবলার। সূত্র: এনডিটিভি


আরোও অন্যান্য খবর
Paris