সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

রুটদের ম্যাচ ফির ১০০ ভাগই কেটে নিয়েছে আইসিসি

Paris
Update : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : অ্যাশেজ সিরিজের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে জো রুটের ইংল্যান্ড। গ্যাবা টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেই সিরিজে পিছিয়ে পড়েছে ইংলিশরা। সেই সঙ্গে তাদের দুর্ভোগ আরো বাড়িয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। স্লো-ওভার রেটের জন্য রুটদের ম্যাচ ফির ১০০ শতাংশই কেটে নিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ইংল্যান্ডের পাঁচ পয়েন্টও কেটে নিয়েছে আইসিসি।

ম্য়াচ রেফারি ডেভিড বুন এই শাস্তি দিয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য খেলোয়াড়দের ২০ শতাংশ কাটা হয় প্রতি ওভারের জন্য। দল নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে তার দায় বর্তায় খেলোয়াড়দের ওপরেই। এর সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও একটি করে পয়েন্ট কাটা যায়। গ্যাবা টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশন বিলম্বিত হওয়ায় ৯৮ ওভার বল করার জায়গায় ইংল্যান্ড ৮৪ ওভার বল করেছে শুধু।

এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া শনিবার জানিয়ে দিয়েছে যে,পার্থে নয় হোবার্টের বেলেরিভ ওভালে হবে চলতি অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট। আগামী ১৪-১৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার দ্বীপরাষ্ট্র তাসমানিয়া দেখবে অ্যাশেজের দ্বিতীয় দিন-রাতের টেস্ট। অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। অ্যাডিলেড ওভালে হবে সিরিজের প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট।


আরোও অন্যান্য খবর
Paris