২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তৃতীয় সন্তানের খবরে মুখ খুললেন সাকিব

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
তৃতীয় সন্তানের খবরে মুখ খুললেন সাকিব
বিজ্ঞাপন

নতুন বছরের প্রথম দিনেই সুখবর দিয়েছিলেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে বুঝিয়েছিলেন, তিনি বাবা হতে চলেছেন আবার। অবশ্য এর পরও সাকিবের এমন খবর নিয়েও সন্দেহ ছিল। মাত্র ৮ মাস আগেই যে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি! রোববার দেশে ফিরে অবশ্য সব কিছুই খোলাসা করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিমানবন্দরে সাকিব বলেছেন, ‘আসলে এই অভিজ্ঞতা তো আগেও হয়েছে, এটাতো নতুন কিছু না।- এফএনএস

তৃতীয়বার যেহেতু, বিষয়টি নিয়ে আমি রোমাঞ্চিত। আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়ায় যেন সুস্থভাবে বাচ্চাটা পৃথিবীতে আসতে পারে। নতুন সন্তানের খবর আনন্দের। সবার দোয়া চাই, বাচ্চা ও তার মা দুইজনই যেন সুস্থ থাকতে পারে।’ এর আগে ১ জানুয়ারি সাকিবের ভেরিফাইড ফেসবুক পেইজে তার স্ত্রী শিশিরের বেবি বাম্পের ছবিটি আপলোড করে সাকিব লিখেছিলেন ‘নতুন বছর, নতুন সূচনা, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ এ সংবাদ ফেসবুকে জানানোর পরেই ভক্তদের অভিনন্দনের জোয়ারে ভেসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুটি কন্যাসন্তান। ২০১৫ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন আলায়না হাসান অব্রি। আর তাদের দ্বিতীয় কন্যা ইররাম হাসান পৃথিবীর আলো দেখেছেন গতবছরের ২৪ এপ্রিলে। আইসিসির নিষেধাজ্ঞা ও ইররামের জন্মের কারণে গতবছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। পুনরায় অসুস্থ শ্বশুরকে দেখতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ দুই ম্যাচ না খেলেই সেখানে চলে গিয়েছিলেন। কয়েক সপ্তাহ পরিবারের সঙ্গে কাটিয়ে রোববার আবার দেশে ফিরলেন তিনি। লক্ষ্য জাতীয় দলের ক্যাম্প। যা শুরু হবে আগামী ১০ জানুয়ার

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন