সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

এবারই প্রথম ২টি দিবা-রাত্রির টেস্ট একই সিরিজে

Paris
Update : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

এফএনএস : নতুন এক ঘটনার জন্ম দিতে যাচ্ছে চলতি অ্যাশেজ সিরিজ। এই প্রথম একটি সিরিজের দুটি টেস্ট ম্যাচ হবে দিবা-রাত্রির। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি। যদিও কোথায় সেই টেস্ট ম্যাচ হবে তা এখনও জানা যায়নি। যেখানেই হোক না কেন, সেটি গোলাপি বলেই খেলা হবে। বৃহস্পতিবার হকলি এক রেডিও চ্যানেলে বলেছেন, ‘অনেকেই টেস্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বিস্তারিত এখনই কিছু আমরা জানাতে পারছি না। তবে খুব শীঘ্রই এ ব্যাপারে সরকারি ঘোষণা করা হবে। প্রত্যেক স্টেডিয়ামকেই আমি সমান সুযোগ দিতে চেয়েছি।

এ বার আমার প্রস্তাব জানাব বোর্ডকে।’ করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে পঞ্চম টেস্ট পার্থ থেকে সরানো হয়েছে। মেলবোর্ন, ক্যানবেরা এবং সিডনি এই টেস্ট আয়োজনের দৌড়ে এগিয়ে আছে। এর মধ্যে ক্যানবেরা বাদে বাকি দুটি জায়গাতেই সিরিজের একটি করে টেস্ট ম্যাচ হবে। গত কয়েক মাস ধরেই পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু দীর্ঘদিনের আলোচনার পরেও সমাধান হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris