সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

আবার হাসপাতালে ভর্তি কিংবদন্তী পেলে

Paris
Update : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

এফএনএস : গত সেপ্টেম্বরে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিশ্ব ফুটবলের কিংবদন্তী পেলের। কোলনে টিউমার অপসারণের অস্ত্রোপচারের কারণে মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার কেমোথেরাপি লাগবে। নতুন খবর হলো, আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বকালের সেরা এই ফুটবলার।

বুধবার ৮১ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোলনে টিউমারের চিকিৎসার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris