স্পোর্টস রিপোর্টার : রাজশাহী বিভাগীয় মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ২টি খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিদয় স্পোর্টস সুপার ওভারে শহীদ শামসুল আলম স্মৃতি সংদকে ২ উইকেটে হারায়। টসে হেরে রিদয় ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজন ৪০ ও অন্তর ২১ রান করেন। বিপক্ষে সবুজ ১৪ রানে ৩টি ও তুহিন ৩১ রানে ২টি উইকেট নেন। জবাবে শহীদ শাসমুল আলম ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহির ৩০ ও রিদয় ২৬ রান করেন।
বিপক্ষে বাকের ২০ ও অন্তর ১৮ রানে ২টি করে উইকেট নেন। উভয় দল সমান সংখ্যক রান করায় গড়াই।খেলা সুপার ওভারে সুপার ওভারে রিদয় স্পোর্টস ২ উইকেটে শহীদ শাসমুল আলম স্মৃতি সংসদকে হারায়। দিনের অন্য খেলায় মুক্তি সংঘ ৩৮ রানে প্রচেষ্টা স্পোর্টিং ক্লাবকে হারায়। টস জয়ী মুক্তি ব্যাট করতে নেমে নির্ধারিত ওভাওে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৬ রান। দলের পক্ষে অভিষেক ৪০ ও সান ৩৮ রান করেন। বিপক্ষে বাসাদ ৩৮ রানে ২টি ও তুষার ৯ রানে ১টি উইকেট নেন। জবাবে প্রচেষ্টা ব্যাট করতে নেমে ১৯.৫ ওভাওে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৮ রান। দলের পক্ষে অনিক ৫৩ ও আদিৎ ২১ রান করেন। বিপক্ষে শাহাদৎ ১৪ রানে ৩টি ও মুক্তার ২৩ রানে ২টি উইকেট নেন।