সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

সাকিবের জায়গায় নিউজিল্যান্ড যাচ্ছে ফজলে রাব্বি

Paris
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সময় পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে ছুটি নেবার আগেই স্কোয়াড ঘোষণা করেছিল নির্বাচকরা। যেখানে নাম ছিল সাকিবের। তাই স্কোয়াডে যে পরিবর্তন আসবে সেটা অনুমিতই ছিল। গতকাল সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলল বিসিবি। সাকিব আল হাসানের জায়গায় নিউজিল্যান্ডের বিমানে চড়বেন ফজলে রাব্বি মাহমুদ। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। বাহাতি এই অলরাউন্ডার ২০২১-২২ মৌসুমে ছিলেন এনসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৬০৩ রান করেন এই ৩৩ বছর বয়সী। বরিশালের হয়ে দারুণ এক টুর্নামেন্ট কাটানো রাব্বি পেলেন পুরস্কার। একাদশে সুযোগ এলে এবারই অবশ্য প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাবেন না রাব্বি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। দুই ম্যাচে রানের খাতা না খুলতে পারা রাব্বি আর কখনোই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। রাব্বির প্রথম শ্রেণির রেকর্ড অবশ্য সমৃদ্ধই বলা চলে। ৯৪ ম্যাচের ক্যারিয়ারে ৩৪.৭৫ গড়ে ৫৩৫৩ রান আছে তার। সেঞ্চুরি ১০, ফিফটি ২৮ টি। বাহাতি অর্থোডক্স স্পিনে উইকেট নিয়েছেন ৩২ টি।


আরোও অন্যান্য খবর
Paris