সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বঙ্গবন্ধু জুনিয়র ব্যাডমিন্টনে মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন উর্মি-স্মৃতি

Paris
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র(অনূর্ধ্ব-১৯) সিরিজ-২০২১-’ এ মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের উর্মি আক্তার-স্মৃতি রাজবংশী জুটি। ফাইনালে স্বদেশী ফারহান বিনতে এমদাদ-নাসিমা খাতুন জুটিকে ২১-৯,১৮-২১-২১-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন উর্মি-স্মৃতি জুটি। বুধবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে অল বাংলাদেশ সেমিফাইনালে আকিব সোলাইমান-নাসিমা খাতুন জুটি ২১-১৯,২১-১৫ পয়েন্টে মোহাম্মদ সিগবাত উল্লাহ- মোসা. ফারহানা ইসলাম এমু জুটিকে হারান।

মিশ্র দ্¦ৈতের অন্য ম্যাচে স্বদেশী মো.নাজমুল ইসলাম জয়-উর্মি আক্তার জুটি ফাইনালে উঠেছেঝন। রাজীব চন্দ্র দাস- স্মৃতি রাজবংশী জুটিকে ১৮-২১,৯-২১ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জয়-উর্মি জুটি। পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ সেমিফাইনালে মোহাম্মদ সিগবাত উল্লাহ- গৌরব সিংহ জুটি ২১-১৩,২১-১০ পয়েন্টে শাহেদ আহমেদ-মো.সাগর শেখ জুটিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্য আরেক ম্যাচে মো. নাজমুল ইসলাম জয়-বাবু মো.রাসেল জুটি ১৮-২১,২১-১৬,২১-১৪ পয়েন্টে নিজ দেশের আকিব সোলাইমান-এস.এস.এম সিফাত উল্লাহ জুটিকে হারিয়ে করে আগামীকাল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করছেন।


আরোও অন্যান্য খবর
Paris