সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

চার হাজার পেরিয়ে আরেক রেকর্ড সাকিবের

Paris
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে হার এড়াতে পরেনি বাংলাদেশ। তবে একটা রেকর্ড কিন্তু গড়েছেন সাকিব। টেস্টে দ্রুততম দুইশ উইকেট ও ৪ হাজার রানের রেকর্ড গড়েছেন বাংলাদেশি তারকা। টেস্টে দুইশ উইকেটের মাইলফলক আগেই পেরিয়েছিলেন সাকিব। মিরপুর টেস্ট খেলতে নেমেছিলেন ৩ হাজার ৯৩৩ রান নিয়ে। প্রথম ইনিংসে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৩৩ রান করে। গতকাল সাজিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত স্কোর ৩১ থেকে ৩৫ রানে নিয়েছেন সাকিব, তাতে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ হয় তার।

৫৯তম টেস্ট খেলতে নেমে দুইশ উইকেট এবং ৪ হাজার রান পেলেন সাকিব। টেস্ট ক্রিকেট ইতিহাসে এত কম ম্যাচে এই ডাবলস অর্জন করতে পারেননি আর কেউ। অসাধারণ এই ডাবলস আছেই মাত্র আর পাঁচ জনের। তবে সবাই সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলে মাইলফলক পেরিয়েছেন। টেস্টে দুইশ উইকেট এবং ৪ হাজার রান করতে স্যার ইয়ান বোথাম ম্যাচ খেলেছেন ৬৯টি, স্যার গ্যারফিল্ড সোবার্স খেলেছেন ৮০ ম্যাচ, কপিল দেব খেলেছেন ৯৭ ম্যাচ, ড্যানিয়েল ভ্ট্টেরি খেলেছেন ১০১ ম্যাচ এবং জ্যাক ক্যালিস খেলেছেন ১০২ ম্যাচ।


আরোও অন্যান্য খবর
Paris