স্পোর্টস রিপোর্টার : জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার তানোর উপজেলা ভেন্যুতে মোহনপুর উপজেলা ১-০ গোলে বাগমারা উপজেলাকে হারায় ও পবা উপজেলা ভেন্যুতে গোদাগাড়ী উপজেলা ফুটবল দল ১-০ গোলে চারঘাট উপজেলা ফুটবল দলকে হারায়।