সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ফলোঅনের শঙ্কায় স্বাগতিক বাংলাদেশ

Paris
Update : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বৃষ্টির বাধায় দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা হয়নি ঢাকা টেস্টে। চতুর্থ দিনও প্রায় এক ঘণ্টা কম খেলা হয়েছে। তবে এরইমধ্যে ফলোঅনের শঙ্কায় পড়েছে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারী পাকিস্তান। তবে দলকে সেই জায়গা থেকে টেনে তুলেন মোহাম্মদ রিজওয়ান ও ফাওয়াদ আলম। দুইজনই অর্ধশত পূরণের পর ৯৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০০ রান পূর্ণ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সর্বোচ্চ ৭৬ রান করেন বাবর। রিজওয়ান ৫৩ ও ফাওয়াদ ৫০ রানে অপরাজিত আছেন। ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

১টি করে উইকেট নেন খালেদ-তাইজুল। তবে তখনও কেউ মনে করতে পারেননি বাংলাদেশের ইনিংসটা এতোটা লজ্জার হবে। বাংলাদেশের ইনিংস দেখে মনে হচ্ছে, কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে। যেখানে ওভার কম আর দ্রুত রান তুলতে হবে। তাই ব্যাটাররা ঝুঁকি নিয়ে সিঙ্গেল বের করছেন! যদিও টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের মাঝে এমন আগ্রাসন খুব কমই দেখা যায়।

পাকিস্তানের স্পিনার সাজিদ খানের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারলো না মুমিনুলরা। শেষ পর্যন্ত দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান করে বাংলাদেশ। যার ৬ উইকেট নিয়েছেন সাজিদ। এমন সমীকরণে ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার আরও ২৫ রান। যদিও তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ক্রিজে আছেন সাকিব আল হাসান।


আরোও অন্যান্য খবর
Paris