সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

আইসিসি মাসসেরা খেলোয়াড় মনোনয়নে বাংলাদেশি নাহিদা

Paris
Update : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

এফএনএস : আইসিসি মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার নাহিদা আক্তার। প্রমীলা ক্রিকেটার ক্যাটাগরিতে নাহিদার সঙ্গে রয়েছে আরো দুইজন। মঙ্গলবার এবারের মাস সেরার মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রমীলা ক্রিকেটে বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা ছাড়াও পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হ্যালি ম্যাথিউস মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্য থেকে যেকোনো একজন মাসের সেরা খেলোয়াড়ের খেতাব জিতবেন।

পুরুষ ক্যাটাগরিতে নভেম্বরের পারফরম্যান্সে এই খেতাব পাওয়ার জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের আবিদ আলী, নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আবিদ আলী বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত দুই ইনিংসে মনোনয়ন পেয়েছেন। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামের মেয়ে নাহিদা আক্তার। তিনি মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের পারফরম্যান্স ও বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচের পারফরম্যান্সের জন্য।


আরোও অন্যান্য খবর
Paris