সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

এমসিসি-টি-২০ টুর্ণামেন্ট সেমিফাইনাল নিশ্চিত করলো ৪টি দল

Paris
Update : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী‘র আয়োজনে মাষ্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি-টি-২০) টুর্ণামেন্টের কোয়াটার ফাইনালে নিজ নিজ খেলায় জয় পেয়েছে রাজশাহী ঈগলস, রাজশাহী রাইডার, রাজশাহী বুলস্ ও পদ্মা ওয়ারিয়ার্স। গতকাল শনিবার রাজশাহী কলেজ মাঠে প্লেট পর্বে টি-১০ ফর্মেটে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী সিক্সাস কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরেন্দ্র হিরোজ। সকালে প্লেট পর্বে সেমিফাইনালে রাজশাহী সিক্সাস হারায় রাজশাহী চ্যালেঞ্জরকে এবং অপর সেমিফাইনালে ব্লেজিং বরেন্দ্র কে পরাজিত করে বরেন্দ্র হিরোজ।

এদিকে কাপ পর্বের খেলায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে প্রথম কোয়াটার ফাইনালে রাজশাহী বুলস্ ২২ রানে পরাজিত করে চারবারের চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহীকে। এই মাঠে অপর কোয়াটার ফাইনালে পদ্মা ওয়ারিয়ার্স ৪৮ রানে পরাজিত করে শক্তিশালী নর্দান টাইটানকে।

মহিলা কমপ্লেক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত দিনের প্রথম কোয়াটার ফাইনালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা খেলোয়ার খালেদ মাসুদ পাইলট ও মুশফিক বাবুর দল রাজশাহী রয়েলসকে ২৮ রানে পরাজিত করে রাজশাহী ঈগলস। এই মাঠে অনুষ্ঠিত দিনের অপর কোয়াটার ফাইনালে রাজশাহী রাইডার ৯ রানে পরাজিত করে গতবারের চ্যাম্পিয়ন কিংস ইলেভেন সিক্ল সিটিকে। আগামী শুক্রবার এই চারটি দল একে অপরের সাথে সেমিফাইনালে মাঠে নামবে।


আরোও অন্যান্য খবর
Paris