স্পোর্টস রিপোর্টার : রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেলা হ্যান্ডবল লীগে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ১৯-৪ গোলে মর্ডান বক্সিং ক্লাবকে হারায়।
দিনের অন্য খেলায় আবাহনী ক্রীড়া চক্র ২১-৮ গোলে কসমস স্পোর্টিং ক্লাবকে হারায়। আজকের খেলায় শিরইল স্পোর্টিং ক্লাব, গ্রীনষ্টার, সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব ও নর্থবেঙ্গল স্পোর্টিং ক্লাব অংশ নেবে।