নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় হয়ে গেল বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১। গতকাল শুক্রবার বিকেলে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে নওগাঁ ষ্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। খেলায় রাজশাহী জেলাকে ১-০ গোলে হারিয়ে স্বাগতিক নওগাঁ জয়ী হয়।
এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজাসহ প্রমুখ।