সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

নিউজিল্যান্ড সফরেও নেই সাকিব

Paris
Update : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব আল হাসান। ইনজুরি ও পিতৃত্বকালীন ছুটিতে থাকায় মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ছিলেন না তিনি। এবার আসন্ন নিউজিল্যান্ড সফরেও বাঁহাতি এ অলরাউন্ডারকে পাবে না বাংলাদেশ। পারিবারিক কারণ না থাকলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর সতীর্থদের সঙ্গে উড়াল দেবেন না সাকিব। বৃহস্পতিবার বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে। নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন তিনি।

জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও নিশ্চিত করলেন এ সফরে পাওয়া যাবে না সাকিবকে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দুটি ম্যাচ মিস করেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টও। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তিনি। তবে এই একটি টেস্ট পর আবারও সাকিবকে পাবে না টিম ম্যানেজমেন্ট।


আরোও অন্যান্য খবর
Paris