স্পোর্টস রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পবা উপজেলা ভেন্যুতে দুর্গাপুর উপজেলা ২-১ গোলে বাগমারা উপজেলাকে হারায় ও গোদাগাড়ী উপজেলা ভেন্যুতে মোহনপুর উপজেলা ফুটবল দল ৪-০ গোলে চারঘাট উপজেলা ফুটবল দলকে হারায়। আজ শুক্রবার বিরতী।