সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ব্যক্তিগত অনুশীলনে ফিরলেন সাকিব

Paris
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

এফএনএস : আর একিদন পরেই মিরপুর শেরে বাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্ট ৮ উইকেটে হেরে মুমিনুল হকের দল এমনিতেই বিপদে আছে। তাই দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসান আর তাসকিন আহমেদকে। দুজনেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। সর্বশেষ পাওয়া সুখবরটি হলো, সাকিব আল হাসান চোট থেকে সেরে উঠেছেন। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের একাদশে তাকে দেখা যেতে পারে। এ উপলক্ষে বৃহস্পতিবার সাকিব মিরপুরে দল আসার আগেই তিনি ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেন। নেটে অনেক্ষণ তাকে ব্যাট করতে দেখা যায়।

সাকিবের অন্তর্ভুক্তি ঢাকা টেস্টে উজ্জীবিত করবে বাংলাদেশকে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুটি ম্যাচ খেলা হয়নি সাকিবের। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ আর চট্টগ্রাম টেস্টও খেলেননি। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাতে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেই চোট থেকে তিনি সুস্থ হয়েছেন। দুজনকেই দ্বিতীয় টেস্টের একাদশে দেখার সম্ভাবনা বেশি।


আরোও অন্যান্য খবর
Paris