সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ভারতকে আবারো হারাল বাংলাদেশের যুবারা

Paris
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে টানা তিন ম্যাচে হারিয়ে দিল বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছে ৬ রানে। টস হেরে আগে ব্যাট করে মাহফিজুলের ৫৬ ও প্রান্তিক নওরোজ নাবিলের ৬২ রানে স্কোরবোর্ডে ২৩০ রান দাঁড় করায় বাংলাদেশ যুব দল। জবাবে ব্যাট করতে নেমে ২২৪ রানে থামে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৩০ রানে অল-আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মাহফিজুল (৫৬) আর প্রান্তিক নওরোজ নাবিল (৬২) খেলেন পঞ্চাশোর্ধ দুটি ইনিংস। এ ছাড়া ফাহিম ২১, নাইমুর ২০, ইফতেখার ১৫ রান করে ছোট ছোট অবদান রাখেন। ভারতের হয়ে ১০ ওভারে ৫৩ রান তিয়ে ৫ উইকেট নেন রিশিথ। ২টি করে উইকেট নিয়েছেন গার্ভ আর নিশান্ত। জবাবে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছিল ভারত। দলীয় ১০ রানে ভারত যুব দলের ওপেনার হারনুর ফিরে যান। তৃতীয় উইকেট জুটিতে আসে ৫২ রান। একপ্রান্ত আগলে দারুণ লড়াই করেন অংকৃশ।

বাংলাদেশ প্রায় হেরেই যাচ্ছিল। তবে অংকৃশকে ৮৮ রানে ফিরিয়ে দারুণ ব্রেক থ্রু দেন রিপন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান আর বাংলাদেশের প্রয়োজন ছিল ২ উইকেট। ৪ বলেই দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন তানজিম সাকিব। ৯.৪ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় সাকিব নেন ৩ উইকেট। এ ছাড়া মেহরব ৩ উইকেট নিয়েছেন ৩৬ রানে।


আরোও অন্যান্য খবর
Paris