সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

জাপান-পাকিস্তানের বিপক্ষে লড়বে লাল-সবুজ দল

Paris
Update : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিকে সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশের। বিকেএসপিতে ২৮ সদস্যের দল নিয়ে টার্ফে নেমে পড়েছেন মালয়েশিয়ার কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। আশার কথা, অনুশীলনের আগে সবাই করোনা নেগেটিভ হয়েছেন। পাশাপাশি আরও একটি সুখবর পেয়েছেন জিমি-শিতুলরা। আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতার আগে তারা অনুশীলন ম্যাচ খেলারও সুযোগ পাচ্ছেন। ১০ ডিসেম্বর জাপান ও ১২ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে লাল-সবুজ দল। সব ম্যাচই হবে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে।

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান। ফলে মূল টুর্নামেন্টের আগেই প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পেযে যাচ্ছে স্বাগতিকরা। প্রস্তুতি ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফবলেছেন, ‘প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। জাপান ও পাকিস্তান হলো প্রতিপক্ষ।’ বিকেএসপিতে শুরু হওয়া আবাসিক ক্যাম্পটি দিনকয়েক চলবে। তারপর ১৮ সদস্যের দল চূড়ান্ত করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris