সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাইফ

Paris
Update : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে। তবে টাইফয়েডে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে অনিশ্চিত বাংলাদেশ দলের তরুণ ওপেনার সাইফ হাসান। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে টাইফয়েড পরীক্ষা করা হয়েছিল সাইফের। যার ফল এসেছে পজিটিভ। এখনো দলের সঙ্গেই রয়েছেন সাইফ। একই ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবেন তিনি।

ডানহাতি এই ব্যাটার বর্তমানে বিসিবির মেডিক্যাল টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে অবশ্য ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাইফ। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই তিনি আউট হয়েছেন বাউন্সার ডেলিভারিতে। প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেছেন তিনি। দুইবারই আউট হয়েছেন শাহিন শাহ আফ্রিদির বলে। এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ ছিলেন সাইফ। প্রথম ম্যাচে ১ ও দ্বিতীয় ম্যাচে ডাক মেরেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris