সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

টপ অর্ডারের ব্যর্থতাই পার্থক্য গড়েছে: মুমিনুল

Paris
Update : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর টেস্টেও হার সঙ্গী হয়েছে বাংলাদেশ দলের। ব্যাটিং ব্যর্থতায় পঞ্চম দিনের প্রথম সেশনেই ৮ উইকেটে হার দেখেছে। প্রথম টেস্ট হারের কারণ হিসেবে দুই ইনিংসে টপ অর্ডারের দ্রুত পতনকে সামনে আনলেন মুমিনুল। চট্টগ্রাম টেস্টের হার দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরেও বাংলাদেশের যাত্রা শুরু হলো খালি হাতে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল জানালেন, দুই ইনিংসের প্রথম ঘণ্টাই মূলত পার্থক্য গড়ে দিয়েছে, ‘আমি মনে করি দুই ইনিংসের প্রথম ঘণ্টাই আমাদের হারের কারণ।

প্রথম ইনিংসে মুশফিকুর এবং লিটন দলকে গিয়ে নিয়েছে। যদি আমরা আরও ১০০ রান পেতাম, তাহলে ভিন্ন কিছু হতো’ টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে মুশফিক-লিটনের ২০৬ রানের জুটি বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা রেখেছে। দ্বিতীয় ইনিংসেও একই চিত্র ছিল ব্যাটিংয়ে। ২৫ রান তুলতেই ফের স্বাগতিকরা হারায় ৪ উইকেট। সব মিলিয়ে টপ অর্ডারের এই ব্যর্থতাই বড় সংগ্রহের পথে বাধা হয়েছিল।

মুমিনুলের উপলব্ধি, ‘আমি বলবো আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। চার নম্বর পর্যন্ত বড় ইনিংস না হলে সেখানে ভালো করা সম্ভব নয়। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ইনিংসে ৪০ রানে ৪ উইকেট নেই (আসলে ৪৯/৪)। দ্বিতীয় ইনিংসেও ওরকম (২৫/৪)। ওপরের দিকে যদি এই অবস্থা হয়, তাহলে খেলায় ফেরা কঠিন। ওপরে কেউ অবদান রাখলে খেলাটা অন্য রকম হতো।’


আরোও অন্যান্য খবর
Paris